Synchronousboi Publication

ভাইরাস (VIRUS) & অ্যান্টিভাইরাস সফটওয়্যার (Anti-virus)

ভাইরাস (VIRUS)

VIRUS Vital Information Resources Under Seize. এটি একধরনের কম্পিউটার প্রোগ্রাম যা নিজে নিজে কপি তৈরি করে কম্পিউটারে ছড়িয়ে পড়ে এবং ফাইল, সফটওয়্যার বা সিস্টেমের ক্ষতি করে। ভাইরাস সাধারণত কোনো বৈধ ফাইলের সাথে নিজেকে যুক্ত করে রাখে। যখন সেই ফাইলটি ওপেন করা হয়, ভাইরাসটি সক্রিয় হয়ে ওঠে।

কম্পিউটারের ভাইরাস সমূহ– ক্রিপার, মেলিসা, মাইডুম, স্যাসার, অ্যানা কুর্নিকোভা, মরিস অ্যান্ড কনসেপ্ট, আই লাভ ইউ, স্ল্যামার, নিমডা, CHI, Wanna cry, Trojan Horse, Koobface, Confiker. 

ভাইরাসের বৈশিষ্ট্য

  • নিজে নিজে ছড়াতে পারে
  • ফাইল নষ্ট বা ডিলিট করতে পারে
  • হার্ডডিস্ক ফরম্যাট করা
  • কম্পিউটার ধীর করে দেয়
  • তথ্য চুরি করতে পারে

ভাইরাস ছড়ানোর উপায়

  • পেনড্রাইভ/মেমোরি কার্ড
  • ইন্টারনেট থেকে ডাউনলোড
  • ইমেইল অ্যাটাচমেন্ট
  • পাইরেটেড সফটওয়্যার

কম্পিউটার সুরক্ষিত রাখার উপায়:

১. সবসময় একটি ভালো মানের Antivirus সফটওয়্যার ব্যবহার করুন।

২. উইন্ডোজ বা ম্যাকের ইন-বিল্ট Firewall সবসময় অন রাখুন।

৩. অপরিচিত ইমেইল অ্যাটাচমেন্ট বা সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন।

অ্যান্টিভাইরাস সফটওয়্যার (Anti-virus) –

হলো এমন একটি নিরাপত্তা প্রোগ্রাম, যা কম্পিউটারে থাকা ভাইরাস, ম্যালওয়্যার ও ক্ষতিকর ফাইল শনাক্ত করে, প্রতিরোধ করে এবং মুছে ফেলে।

Anti-virus Quick Heal, Kaspersky internet security, BitDefender, Norton, McAfee, Avast, Guardian total security, Avg antivirus, K7 antivirus, Avira, Windows Defender.

[অ্যান্টিভাইরাসকে কম্পিউটারের “ডাক্তার” বলা হয়ে থাকে]

ফায়ারওয়াল (Firewall)

ফায়ারওয়াল হলো একটি নিরাপত্তা ব্যবস্থা (Software/Hardware), যা কম্পিউটার বা নেটওয়ার্ককে অননুমোদিত প্রবেশ থেকে রক্ষা করে। এটি নেটওয়ার্কের ভেতরে এবং বাইরে আসা-যাওয়া করা ডেটা ট্রাফিক পর্যবেক্ষণ করে। এটি কম্পিউটার বা নেটওয়ার্কের জন্য একটি ‘ডিজিটাল দেয়াল’ হিসেবে কাজ করে।

কাজ-

  • সন্দেহজনক ডাটা ব্লক করে
  • হ্যাকার আক্রমণ প্রতিরোধ করে
  • নিরাপদ ও অনিরাপদ ট্রাফিক আলাদা করে
  • ব্যক্তিগত তথ্য বাইরে পাঠানো থেকে ম্যালওয়্যারকে বাধা দেওয়া।
  • অনিরাপদ ওয়েবসাইট থেকে ভাইরাস আসা ঠেকানো ।

প্রকারভেদ-

১. Hardware Firewall – নেটওয়ার্ক ডিভাইস হিসেবে কাজ করে।

২. Software Firewall – কম্পিউটারের ভিতরে ইনস্টল থাকে

MCQ

 

১. VIRUS এর পূর্ণরূপ কী?
A) Very Important Resource Unit System
B) Vital Information Resources Under Seize
C) Virtual Information Resource System
D) Very Internal Resource Utility
উত্তর: B

২. কম্পিউটার ভাইরাস কী?
A) হার্ডওয়্যার                  B) অপারেটিং সিস্টেম
C) ক্ষতিকর প্রোগ্রাম          D) ইনপুট ডিভাইস
উত্তর: C

৩. ভাইরাস সাধারণত কোথায় নিজেকে যুক্ত করে?
A) BIOS                       B) বৈধ ফাইল
C) RAM                       D) CPU
উত্তর: B

৪. ভাইরাস সক্রিয় হয় কখন?
A) কম্পিউটার চালু হলে     B) ফাইল ওপেন করলে
C) মনিটর চালু হলে                      D) RAM পরিষ্কার হলে
উত্তর: B

৫. ফায়ারওয়ালের প্রকারভেদ কতটি?
A) ১টি                           B) ২টি
C) ৩টি                          D) ৪টি
উত্তর: B

৬. ভাইরাস কম্পিউটারের কোন ক্ষতি করতে পারে?
A) হার্ডডিস্ক ফরম্যাট করা   B) ফাইল ডিলিট করা
C) তথ্য চুরি করা              D) সবগুলো
উত্তর: D

৭. নিচের কোনটি একটি কম্পিউটার ভাইরাস?
A) Chrome                  B) Melissa
C) Windows                D) Linux
উত্তর: B

৮. “I Love You” কী?
A) অপারেটিং সিস্টেম        B) ভাইরাস
C) হার্ডওয়্যার                  D) প্রোগ্রামিং ভাষা
উত্তর: B

৯. WannaCry কী ধরনের?
A) সফটওয়্যার                 B) ভাইরাস
C) ডাটাবেস                    D) ড্রাইভার
উত্তর: B

১০. Trojan Horse কী?
A) অ্যান্টিভাইরাস            B) ম্যালওয়্যার
C) ব্রাউজার                     D) ফায়ারওয়াল
উত্তর: B

১১. ভাইরাস ছড়ানোর মাধ্যম কোনটি?
A) পেনড্রাইভ                  B) ইমেইল
C) ইন্টারনেট                  D) সবগুলো
উত্তর: D

১২. পাইরেটেড সফটওয়্যার ব্যবহারে কী ঝুঁকি থাকে?
A) ডাটা লস                    B) ভাইরাস সংক্রমণ
C) সিস্টেম ধীর হওয়া         D) সবগুলো
উত্তর: D

১৩. ভাইরাস ছড়ানোর সবচেয়ে সাধারণ মাধ্যম কোনটি?
A) স্ক্যানার                      B) প্রিন্টার
C) ইমেইল অ্যাটাচমেন্ট     D) স্পিকার
উত্তর: C

১৪. অ্যান্টিভাইরাস কী?
A) গেম সফটওয়্যার                      B) সিকিউরিটি প্রোগ্রাম
C) ডাটাবেস                    D) ব্রাউজার
উত্তর: B

১৫. অ্যান্টিভাইরাসের কাজ কী?
A) ভাইরাস শনাক্ত করা      B) প্রতিরোধ করা
C) মুছে ফেলা                  D) সবগুলো
উত্তর: D

১৬. ফায়ারওয়ালকে কী বলা হয়?
A) ডিজিটাল দেয়াল          B) ডিজিটাল রাস্তা
C) ডিজিটাল ফাইল           D) ডিজিটাল সার্ভার
উত্তর: A

১৭. নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার?
A) Kaspersky              B) Windows
C) Linux                      D) Oracle
উত্তর: A

১৮. Windows Defender কী?
A) ভাইরাস                     B) অ্যান্টিভাইরাস
C) ফায়ারওয়াল                D) ব্রাউজার
উত্তর: B

১৯. AVG কী ধরনের সফটওয়্যার?
A) গ্রাফিক্স                      B) অ্যান্টিভাইরাস
C) ডাটাবেস                    D) কম্পাইলার
উত্তর: B

২০. ফায়ারওয়াল কী?
A) ইনপুট ডিভাইস                       B) নিরাপত্তা ব্যবস্থা
C) অপারেটিং সিস্টেম       D) ভাইরাস
উত্তর: B

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart