Synchronousboi Publication

ই-মেইল (E-mail – Electronic Mail)

emailই-মেইল (E-mail – Electronic Mail)

ই-মেইল হলো ইন্টারনেটের মাধ্যমে লেখা বার্তা (Text), ছবি, ফাইল বা ডকুমেন্ট প্রেরণ ও গ্রহণের একটি দ্রুততম মাধ্যম।

উদাহরণ: Gmail, Yahoo Mail, Outlook ইত্যাদি।

E-mail দুই প্রকার-

(1) Formal E-mail. (আনুষ্ঠানিক) । (2) Informal E-mail. (অনানুষ্ঠানিক) ।

Formal E-mail: যে ইমেইলে পেশাদার বা অন্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কিত আলোচনা করা হয় পেশাদার ভাষা এবং স্পষ্ট বিন্যাস ব্যবহার করা হয়।

Informal E-mail: যে E-mail সাধারণত কথোপকথনে বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন বা পরিচিত কারো কাছে পাঠানো হয়।

E-mail এর জনকঃ যুক্তরাষ্ট্রের নাগরিক রে টমলিনসন ১৯৭১ সালে সর্ব প্রথম ই-মেইল পাঠানোর পদ্ধতি উদ্ভাবন করেন।
তিনিই প্রথম কম্পিউটার এবং এর ব্যবহারকারীদের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য ব্যবহারকারীর নামের সামনে @ (At the rate of) চিহ্নটি ব্যবহার শুরু করেন। তারপর থেকে E-mail এ এই চিহ্নটি ব্যবহৃত হয়ে আসছে যা বর্তমানে ই-মেইলের প্রতীকে পরিণত হয়।

জনপ্রিয় ইমেইল প্রেরণের মাধ্যম সমূহঃ

  • Gmail
  • Yahoo Mail
  • Outlook
  • Apple Mail
  • Samsung Mail
  • Windows Live mail

ই-মেইলের গঠন:  synchronousboi@gmail.com
এখানে:

  • synchronousboi → ব্যবহারকারীর নাম (Username)
  • gmail → সার্ভারের নাম (Mail Server)
  • .com → ডোমেইন (Domain)

ই-মেইলের প্রধান অংশ:

  1. To: বার্তা পাঠানোর প্রাপক
  2. Cc: কপি প্রাপক
  3. Bcc: গোপন কপি প্রাপক
  4. Subject: বার্তার বিষয়
  5. Body: মূল বার্তা

সুবিধা:

  • দ্রুত যোগাযোগ
  • একসাথে অনেককে বার্তা পাঠানো
  • ফাইল, ছবি, ভিডিও সংযুক্ত করা যায়
  • খরচ কম

অসুবিধা:

  • ইন্টারনেট সংযোগ প্রয়োজন
  • স্প্যাম মেইলের সমস্যা হতে পারে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart