মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে, দীর্ঘ তিন বছরের নিরলস শ্রম ও গবেষণার পর বইটি আপনাদের হাতে তুলে দিতে পারছি—আলহামদুলিল্লাহ।
বাজারে প্যারেন্টিং নিয়ে অনেক চমৎকার বই রয়েছে; তবে বর্তমান যুগে প্রযুক্তি ও স্ক্রিন আসক্তির যে নীরব আগ্রাসন চলছে, সে বিষয়ে বাস্তবসম্মত ও সবিস্তার সচেতনতামূলক গাইডলাইনের অভাব ছিল স্পষ্ট। এই বইটিতে প্রযুক্তির ক্ষতিকর দিকগুলোর পাশাপাশি ডিজিটাল যুগে সন্তানকে নিরাপদে ও সুসংযতভাবে গড়ে তোলার প্রায়োগিক উপায় তুলে ধরার চেষ্টা করেছি।
আমার বিশ্বাস, বইটিতে উপস্থাপিত প্রতিটি পরামর্শ মনোযোগ দিয়ে অনুধাবন ও বাস্তব জীবনে প্রয়োগ করলে আপনি আপনার সন্তানের জন্য একটি নিরাপদ, সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন।


Reviews
There are no reviews yet.